নারায়ণগঞ্জ ক্লাবের ২০ সদস্যকে সোমবার বিকালে আইএস (ইসলামিক স্টেট) পরিচয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে।
ইংরেজিতে লেখা এই চিঠিতে বলা হয়- অচিরেই ক্লাবের ২০ জন সদস্যকে হত্যা করা হবে। ক্লাবের সভাপতি বরাবরে ডাক যোগে পাঠানো চিঠিতে এই হুমকি দেয়া হয়।
ক্লাব সভাপতি মাহমুদ হোসেন জানান, নারায়ণগঞ্জের কোনো ডাকঘর থেকে চিঠিটি পাঠানো হয়েছে। বিষয়টি পুলিশ সুপারকে জানানো হয়েছে।
সন্ধ্যায় দেখা গেছে, ক্লাবের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ক্লাবের সদস্য ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। ক্লাব সদস্যদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
