মহেশপুরে রাস্তার গাছের পেরেক তুললেন বৃক্ষপ্রেমিক ওয়াহেদ সরদার

আপডেট : ২১ মার্চ ২০১৯, ২১:০৭

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

লেখাপড়া না জানলেও গাছেরও যে প্রাণ আছে তা ভালো করে বুঝতে পারেন বৃক্ষপ্রেমিক ওয়াহেদ সরদার (৬০)। গাছের প্রতি ভালোবাসার কারণেই ঝিনাইদহের মহেশপুরের খালিশপুর বাজার থেকে জিন্নানগর পর্যন্ত ৩০ কিলোমিটার রাস্তার দুই পাশের গাছ থেকে সমস্ত প্রকার গজাল পেরেক দিয়ে সাটা ব্যানার ও বিলবোর্ড তুলে ফেলেছেন। তার বাড়ি যশোর কতোয়ালি থানার ১০নং চাঁচড়া ইউনিয়নের সারাপোল বাজারে। তিনি মৃত গোলাম ইয়াইয়ার পুত্র। তিনি একজন গাছপ্রেমিক। গাছেরও জীবন আছে, তার শরীরে পেরেক ফুটালে সে যন্ত্রণাটাই ও ব্যথা পায়। এ কারইে আমার খুব কষ্ট হয়।