ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাস-নাশকতা বিরোধী কমিটির সভা

আপডেট : ১৯ জুলাই ২০১৬, ১৩:৪৮
ব্রাহ্মণবাড়িয়া জেলা সন্ত্রাস ও নাশকতা বিরোধী কমিটির সভা অাজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পৌরসভার মেয়র নায়ার কবির প্রমুখ।
 
সভায় জেলা পর্যায়ের কর্মকর্তা, রাজনীতিবিদ, অাইনজীবী, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
সভায় সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে সামাজিক অান্দোলন গড়ে তোলার অাহ্বান জানানো হয়।