নতুন ফ্রন্টে মেসেজ লেখা যাবে হোয়াটসঅ্যাপে

আপডেট : ১৯ জুলাই ২০১৬, ১৪:৩৯
হোয়াটসঅ্যাপ ব্যবহার কি ইদানিং একঘেয়ে লাগছে? ভাবছেন, কী করে একটু অন্যরকমভাবে ব্যবহার করা যায় ফেসবুক অধিকৃত মেসেজিং অ্যাপটি। তবে সুখবর শুনুন, শিগগিরই নতুন এক সুবিধা আসছে বহুল জনপ্রিয় অ্যাপটিতে, এর মাধ্যমে নতুন ফন্ট ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।
 
অর্থাৎ মেসেজিং-এর ক্ষেত্রে সেই একই ফন্ট দেখে দেখে চোখ ক্লান্ত হয়ে গেলে নতুন ফন্ট ব্যবহার করে লিখতে পারবেন ব্যবহারকারীরা।
 
বর্তমানে নতুন এই ফিচার নিয়ে পরীক্ষানিরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। হোয়াটসঅ্যাপের বেটা ভার্সনে জুড়ে দেয়া নতুন ফিচারটি চাইলে এখনই কাজে লাগাতে পারবেন অ্যান্ড্রয়েড ও আইওএস চালিত ফোন ব্যবহারকারীরা।
 
কীভাবে বদলাবেন ফন্ট? যারা ফন্ট বদলে লিখতে চান প্রথমে তাদের যে কোনও শব্দের আগে ও পরে (`)-এই চিহ্নটি তিনবার ব্যবহার করতে হবে। আর তাতেই বদলে যাবে মেসেজিংয়ের ফন্ট। তবে, ফ্রন্ট বদলাতে প্রতিটি শব্দের আগে ও পরে ওই চিহ্নটি ব্যবহার করতেই হবে।