কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের জঙ্গিবাদ বিরোধী মিছিল

আপডেট : ১৯ জুলাই ২০১৬, ১৫:৩৩
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগ জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মঙ্গলবার সকালে সন্ত্রাস বিরোধী এ মিছিল করে ছাত্রলীগের একটি পক্ষ।
 
বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে নানা শ্লোগান দিয়ে মিছিল থেকে নেতাকর্মীরা সন্ত্রাসের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন। মিছিলে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রুপম দেবনাথ, যুগ্ম-সাধারণ সম্পাদক রোজাউল ইসলাম মাজেদ এবং ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন সবুজ, জাহিদুল আলম জুয়েল ও শাহদাত হোসেন তারেক প্রমুখ।