মাগুরায় ঘটকালির টাকা নিয়ে বিরোধে নিহত ১

আপডেট : ১৯ জুলাই ২০১৬, ১৬:৫০
মাগুরার মহম্ম্দপুর উপজেলার ভবানীপুর গ্রামে ঘটকালির টাকা নিয়ে বিরোধের জেরে সোমবার রাতে দুদলের মধ্যে সংঘর্ষে আব্দুর রশিদ বিশ্বাস (৩৫) নামে একজন নিহত এবং অপর একজন আহত হয়েছে । নিহত আব্দুর রশিদ বিশ্বাস উক্ত গ্রামের জেবন বিশ্বাসের ছেলে।
 
এই ঘটনায় পুলিশ ফিরোজ মণ্ডল ও মো: ফরিদ নামে নামে দুজনকে আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, মহম্মদপুর উপজেলার ভবানীপুর গ্রামে ঘটক আব্দুর রশিদ-এর মাধ্যমে একই গ্রামের ফিরোজ মণ্ডলের শ্যালিকার বিয়ে সম্পন্ন হয়। শর্তানুযায়ী বিয়ের ঘটকালির জন্য আব্দুর রশিদ প্রতিবেশী ফিরোজের বাড়িতে পাওনা ২ হাজার টাকা চাইতে যায়। যা নিয়ে দুই জনের মধ্যে তর্কবিতর্কের  এক পর্যায়ে ফিরোজ মণ্ডল উত্তেজিত হয়ে তার লোকজন নিয়ে আব্দুর রশিদকে মারপিট শুরু করে।
 
মারপিট  করলে আব্দুর রশিদ মাথায় আঘাত প্রাপ্ত হয়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তির  পরে অবস্থার অবনতি হলে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।
 
পরে রশিদের লোকজন ফিরোজ মণ্ডলকেও পিটিয়ে জখম করে। পুলিশ ফিরোজ মণ্ডল ও মো: ফরিদ নামে নামে দুজনকে আটক করে। একটি এ্যাম্বুলেন্সযোগে খুলনায় যাওয়ার পথে আলফাডাঙ্গা থেকে তাদের আটক করা হয় । ফিরোজ মণ্ডল কে আলফা ডাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে । মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় ইত্তেফাককে জানিয়েছেন,সামান্য ঘটনাকে কেন্দ্র করে একজন নিহত হয়েছে । পুলিশ দুইজনকে আটক করেছে ।