সুনামগঞ্জে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে পথসভা

আপডেট : ২১ মার্চ ২০১৯, ২১:০৮

সুনামগঞ্জ প্রতিনিধি

‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’—স্লোগানে সুনামগঞ্জে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি, পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ‘নিরাপদ সড়ক চাই’ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে পৌর শহরের পুরাতন বাসস্টেশন থেকে ঘন ঘন সড়ক দুর্ঘটনা রোধে চালক, মালিক, পথচারীদের গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে গিয়ে পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আহমদ, সুনামগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত মোহাম্মদ শহিদুল্লাহ, নিরাপদ সড়ক চাই’র উপদেষ্টা মো. বুরহান উদ্দিন, নিরাপদ সড়ক চাই সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মোশাহিদ  আলম মহিম তালুকদার, সদস্য সচিব মুমিত ইসলাম প্রমুখ।