স্বল্পমূল্যে থ্রিজি স্মার্টফোন আনলো বাংলালিংক ও সিম্ফোনি

আপডেট : ১৯ জুলাই ২০১৬, ১৮:০৬
দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল কমিউনিকেশন সেবাদাতা কোম্পানি বাংলালিংক দেশের শীর্ষ হ্যান্ডসেট নির্মাতা সিম্ফোনির সাথে বাজারে নিয়ে এলো সাশ্রয়ী মূল্যের আকর্ষণীয় থ্রিজি স্মার্টফোন সিম্ফনি ভি৩২- ‘Symphony V32’’। সাথে থাকছে বোনাস ইন্টারনেট এবং ডাটা বান্ডেল।
 
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়।
 
৩ হাজার ৬৯০ টাকার মূল্যের এই হ্যান্ডসেটটি দেশব্যাপী সকল বাংলালিংক কাস্টমার পয়েন্ট এবং সিম্ফোনির আউলেটসমূহে পাওয়া যাবে।
বাংলালিংক-এর যে কোনো বর্তমান বা নতুন প্রিপেইড, কল এন্ড কন্ট্রোল এবং পোস্টপেইড গ্রাহকরা এই আকর্ষণীয় বান্ডেল অফারটি উপভোগ করতে পারবেন। গ্রাহকরা এই হ্যান্ডসেট কিনে মোট ১৫ জিবি (৫ জিবি করে তিন মাস) ডাটা বোনাস উপভোগ করতে পারবেন।
 
গ্রাহকরা এসএমএস দিয়ে এই বান্ডেল অফারটি নিতে পারবেন। এজন্য গ্রাহকদের “ঠ৩২” লিখে ৪৩২১ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
 
স্মার্টফোনটিতে রয়েছে আকর্ষণীয় কিছু ফিচার। এতে রয়েছে ১.৩ গিগাহার্টজ কোয়ার্ড কোর প্রোসেসর, অ্যান্ড্রয়েড ৫.১ অপারেটিং সিস্টেম।
এই হ্যান্ডসেটের সামনে ও পিছনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা, ৫১২ মেগাবাইট র‌্যাম, ৪ জিবি ইন্টারনাল মেমোরি এবং ৩২ জিবি পর্যন্ত বাড়তি মেমোরি ব্যবহারের সুবিধা। এর স্ক্রিন ৪ ইঞ্চি ডব্লিউভিজিএ টিএফটি। এর ১৪০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ১৬০ ঘণ্টার স্টান্ডবাই এবং ৪ ঘণ্টা টকটাইমের সুবিধা নিশ্চিত করে। এতে রয়েছে জি-সেন্সর এবং প্রোক্সিমিটি সেন্সর। এতে আরও থাকছে  থ্রিজি, ওয়াইফাই এবং ব্লুটুথ সুবিধা।
 
বাংলালিংক-এর হেড অব ডিভাইস শাহরিয়ার আহমেদ রেমন বলেন, ‘বাংলালিংক সব সময় তার গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন স্মার্টফোন আনতে অঙ্গীকারবদ্ধ। আমরা বিশ্বাস করি, যেসব গ্রাহক প্রতিদিনের ব্যবহারের চাহিদা পূরণ করতে একটি মানসম্পন্ন স্মার্টফোন খুঁজছেন, ‘ঝুসঢ়যড়হু ঠ৩২’ স্মার্টফোন তাদের সেই চাহিদা পূরণ করতে সক্ষম হবে। এই হ্যান্ডসেটের সাথে ডাটা এবং ভাস বান্ডেল অফার গ্রাহকদের বাংলালিংক থ্রিজি নেটওয়ার্ক ব্যবহারের অনন্য অভিজ্ঞতা দেবে।’
 
এডিসন গ্রুপের পক্ষ থেকে সিম্ফোনির সিনিয়র ডিরেক্টর রেজওয়ানুল হক বলেন, “বাংলালিংক-এর সাথে আমরা নতুন অফার নিয়ে আসতে পেরে আনন্দিত। এই স্মার্টফোনে গ্রাহকদের নিত্যদিনের চাহিদা পূরণের প্রয়োজনীয় ফিচারগুলো রয়েছে এবং এর ডাটা বান্ডেল ও ভাস অফার এই স্মার্টফোনকে গ্রাহকদের জন্য আরও আকষর্ণীয় করে তুলেছে।’