‘খালেদা জিয়ার নির্দেশে জঙ্গি হামলা হয়েছে’

আপডেট : ১৯ জুলাই ২০১৬, ১৯:৩০
যুবলীগ লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মাহাবুবুর রহমান হিরণ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আর বিএনপি নেত্রী খালেদা জিয়া ক্ষমতার যাওয়ার লোভে শোলাকিয়ায় ঈদের জামাতে ও গুলশানে হোটেলে জঙ্গি হামলা করেছে।
 
মঙ্গলবার বিকালে যশোর শহরের চিত্রা মোড়ে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে  জেলা যুবলীগ আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
তিনি আরো বলেন, খালেদা জিয়ার নির্দেশে যে জঙ্গি হামলা হয়েছে সেটা এখন জাতির কাছে পরিষ্কার। এজন্য বিশ্বের বিভিন্ন দেশ খালেদাকে সমর্থন না করে শেখ হাসিনার সরকারের সঙ্গে থাকার কথা জানিয়েছেন।
 
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদ, তথ্য ও গবেষণা সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সদস্য মোহাম্মদ আলী মিন্টু, আব্দুর রউফ খান, রাশেদুল ইসলাম রুমেল ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু।
 
আরো বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহ সভাপতি সৈয়দ মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আজাহার হোসেন স্বপন, সদর উপজেলা শাখার সভাপতি ওয়াহিদুজ্জামান বাবলু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল প্রমুখ।