পাবনার বেড়া উপজেলায় আমিনপুর কৃষি ব্যাংকের ম্যানেজারসহ দুই কর্মকর্তার কাছ থেকে অস্ত্রের মুখে ৯ লাখ ২০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা
মঙ্গলবার দুপুরে উপজেলার নান্দিয়ারা নামক স্থানে এ ঘটনা ঘটে। ব্যাংক কর্মকর্তারা ব্যাংক থেকে টাকা তুলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি দিতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
কৃষি ব্যাংক কর্মকর্তা কেএম শহিদুল ইসলাম বলেন, ‘উপজেলার দীঘলকান্দি, চরকান্দি ও সিংহাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি দেয়ার জন্য কাশীনাথপুর অগ্রণী ব্যাংক থেকে টাকা তুলে আমরা অটোরিকশায় যাচ্ছিলাম। পথে নান্দিয়ারা নামক স্থানে দুটি মোটরসাইকেলে ৬ জন অস্ত্রধারী গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে ৯ লাখ ২০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএম তাজুল হুদা জানান, ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে এ ব্যাপারে আমরা কোন লিখিত অভিযোগ পাইনি।
