দেশের দশটি শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে আগামীকাল শুরু হতে যাচ্ছে কলেজ রাগবী। তিন দিনের এই খেলা হবে বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন পল্টন ময়দানে। কলেজগুলোতে নিয়মিত রাগবী খেলার চর্চাটা রাখার জন্য এই আয়োজন করে থাকে রাগবী ফেডারেশন। তিন গ্রুপে দলগুলোকে ভাগ করা হয়েছে। ক গ্রুপে সরকারী বাঙলা কলেজ, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, মেট্রোপলিটন স্কুল এন্ড কলেজ, সেন্ট গ্রেগরী হাই স্কুল এন্ড কলেজ। খ গ্রুপে ম্যাস্ট্র্রো ক্রাউন কলেজ, ঢাকা কমার্স কলেজ, হাইমচর সরকারী মহাবিদ্যালয়। গ গ্রুপে সরকারী কবি নজরুল কলেজ, ঢাকা ইমপিরিয়াল কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল এন্ড কলেজ। সেমিফাইনাল শেষে ফাইনাল হবে বলে গতকাল বিকালে আয়োজিত সংবাদ সম্মেলনে জানিয়েছেন আয়োজক কর্মকর্তারা।
