হাঁটুর চোট কাটিয়ে আরও শক্তিশালী হয়ে ফেরার আশাবাদ জানিয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো। ফ্রান্সের বিপক্ষে গত ১০ জুলাই ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে হাঁটুতে চোট পান রোনালদো।
ম্যাচের ২৫তম মিনিটে পর্তুগিজ অধিনায়ককে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়। তবে স্বাগতিকদের একমাত্র গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোর শিরোপা জেতে তার দল। অনেকেই ধারণা করছেন, মৌসুমের শুরুর দিকে রিয়ালের হয়ে হয়ত মাঠে নামতে পারবেন না পর্তুগালের অধিনায়ক। তবে রিয়ালের সর্বোচ্চ গোলদাতা সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় সমর্থকদের আশ্বস্ত করেন।
তিনি বলেন, আমি আমার সব সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই। আমি তাদের বলতে চেয়েছি যে সব ঠিক আছে এবং আমি আরও শক্তিশালী হয়ে ফিরব। আপনাদের ধন্যবাদ, পর্তুগাল দীর্ঘজীবী হোক! ভিডিওতে দেখা যায় ছুটি কাটাতে যাওয়া রোনালদোর বাঁ হাটু এখনও বাঁধা রয়েছে। গোল.কম।
