গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় বাসচাপায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন।
পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চৌরাস্তা এলাকায় ওই নারীকে যাত্রীবাহী একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির এসআই মো. আরিফ হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ওই নারীর বয়স আনুমানিক ৪৫ বছর।
