সিরিয়া সংঘর্ষ : বালকের শিরশ্ছেদের ভিডিও করল বিদ্রোহীরা

আপডেট : ২০ জুলাই ২০১৬, ১২:৩৬
 
সিরিয়ার আলেপ্পায় বিদ্রোহী নিয়ন্ত্রিত স্থানে এক ফিলিস্তিন বংশোদ্ভূত বালকের শিরশ্ছেদের ঘটনা ভিডিও করেছে বিদ্রোহীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে বেশ দ্রুত। বিবিসি জানায়, ১০ বছরের এক বালককে একটি ট্রাকের পেছনে নিয়ে শিরশ্ছেদ করা হয়।
 
ভিডিওতে দেখা যায় যেখানে ১০ বছরের শিশুটির শিরশ্ছেদ করা হচ্ছে তার পাশেই দাড়িয়ে ছিল আরেকটি শিশু। একটু দূরে খেলা করছিল আরো একটি শিশু। তাদের সামনেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়।
 
বিবিসি জানায়, শিশুটি ফিলিস্তিন এন এল তাল ক্যাম্পের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সিরিয়ায় সংঘর্ষ শুরু হওয়ার পর ক্যাম্পে থাকা ৭ হাজার মানুষকে জোরপূর্বক হটিয়ে দেয়া হয়। জানা যায়, শিশুটি সিরিয় সরকারের পক্ষে থাকা বাহিনীকে সাহায্য করছিল এমন অভিযোগে তাকে হত্যা করা হয়। বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুটির নাম বলা হচ্ছে আব্দুল্লাহ ইসসা। তবে আসলে শিশুটির নাম কি ছিল তা নিশ্চিত করা যায়নি। বিবিসি।