করিমগঞ্জে ছুরিকাঘাতে স্ত্রী খুন, স্বামী গ্রেফতার

আপডেট : ২১ মার্চ ২০১৯, ২১:১২

কিশোরগঞ্জ প্রতিনিধি ও করিমগঞ্জ সংবাদদাতা

বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জের করিমগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন হয়েছে। এ ঘটনায় পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহূত ছুরিসহ স্বামী দেলোয়ার হোসেন মাহতাবকে(৩৬) গ্রেফতার করেছে। নিহতের নাম প্রজ্ঞা মোস্তফা(২৬)।

ঘাতকের উদ্ধৃতি দিয়ে করিমগঞ্জ থানার ওসি মো. মজিবুর রহমান জানান, উপজেলার উত্তর চানপুর গ্রামের মৃত ইমাম উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন মাহতাবের সাথে বিয়ে হয়েছিলো ইটনা উপজেলার লাইমপাশা গ্রামের আহসান মাস্টারের মেয়ে প্রজ্ঞা মোস্তফার। মোবাইল ফোনে কথা বলাকে কেন্দ্র করে মাহতাব প্রজ্ঞাকে সন্দেহ করতো এবং এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। ঘটনার দিন এরই ধারবাহিকতায় দুজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে মাহতাব গরু জবাই করার ছুরি দিয়ে প্রজ্ঞার মাথা ও ঘাড়ে উপর্যপুরি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।