বাগেরহাটে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সমাজসেবা বিষয়ক সম্পাদক শেখ এনামুল কবিরকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে বাগেরহাটের কচুয়া উপজেলার আড়িয়ামর্দন গ্রামে ওই শিবির নেতার বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরের সদর থানায় নাশকতা, বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে। তিনি পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী। তিনি কচুয়া উপজেলার আড়িয়ামর্দন গ্রামের মো. আইয়ুব আলী শেখের ছেলে।
কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবির জানান, নাশকতা, বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া চারটি মামলায় ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক শেখ এনামুল কবির এজাহারনামীয় আসামি। সম্প্রতি ঢাকা ও কিশোরগঞ্জে জঙ্গি হামলা হওয়ার পর শিবির নেতা এনামুল গ্রেফতার এড়াতে চট্টগ্রাম থেকে আত্মগোপণে চলে যান। তিনি মাঝে মাঝে তার গ্রামের বাড়িতে গোপণে এসে কয়েকদিন থেকে আবার চলে যেতেন।
