মেহেরপুরের গাংনী উপজেলায় রবিউল ইসলাম নামে এক আওয়ামী লীগ কর্মীর বাড়ির সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে খবর পেয়ে পুলিশ উপজেলার সাহারবাটি গ্রাম থেকে ককটেল সদৃশ বস্তুটি উদ্ধার করে।
পুলিশ জানায়, কে বা কারা এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল সদৃশ বস্তুটি সেখানে রেখে গেছে। এটি নিষ্ক্রিয় করতে পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
