কিষোয়ান স্পোর্টিং ক্লাব চট্টগ্রাম তৃতীয় বিভাগ ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে। আগামী মৌসুমে দলটি খেলবে দ্বিতীয় বিভাগে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের শিরোপা নির্ধারণী খেলায় কাদিমের দেওয়া একমাত্র গোলে কিষোয়ান স্পোর্টিং ক্লাব পরাস্ত করে সিটি কর্পোরেশন গ্রীনকে।
