চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১০টি স্বর্ণের বার ও ১০০ গ্রাম সোনার গয়নাসহ দুবাইফেরত এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। বৃহস্পতিবার তাকে আটক করা হয়।
আটককৃত মো. নুরু উদ্দিন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক এস এম শামীমুর রহমান জানান, সকালে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে চট্টগ্রামে নামেন নুরুি উদ্দিন। গ্রিন চ্যানেল অতিক্রমের সময় নুরুর কাছে থাকা কালো রঙের হাতব্যাগ তল্লাশি করে সোনার বার ও অলঙ্কার পাওয়া যায়।
আটক স্বর্ণের বাজার মূল্য প্রায় ৪৬ লাখ টাকা বলে জানিয়েছেন তিনি।
