স্টিফেন ফ্লেমিং বিগ ব্যাশের দল মেলবোর্ন স্টার্সের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে এ দায়িত্ব নিয়েছিলেন নিউজিল্যান্ডের সাবেক এই ক্রিকেটার। তিনি দলটিকে দু’বার বিগ ব্যাশের ফাইনালে তুলেছিলেন। কিন্তু দু’বারই শিরোপা জিততে ব্যর্থ হয় তার দল। ফ্লেমিং অবশ্য আগেই দলটির বোর্ডকে জানিয়ে রেখেছিলেন তিনি চুক্তির মেয়াদ বাড়াতে চান না। এ ব্যাপারে মেলবোর্নের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়,‘স্টিফেন ছিলেন মেলবোর্ন স্টার্সের দুর্দান্ত এক সেবক। আমরা প্রধান কোচের পদ থেকে তার সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে সম্মান জানাই। তিনি ক্লাবটিতে বড় রকমের অবদান রেখে গেছেন। আমরা সব সময়েই মনে রাখবো।’
