ভারতের একটি হাসপাতালে মাতৃদুগ্ধের কেন্দ্র চালু হয়েছে সম্প্রতি। সুস্থ দাতা মায়েদের কাছ থেকে যোগাড় করা দুধ এই ‘আমুধম থাইপ্পল মাইয়াম’ বা এটিএম এর মাধ্যমে বিতরণ করা হচ্ছে, তামিল ভাষায় যার অর্থ মাতৃদুগ্ধের কেন্দ্র।।
পন্ডিচেরীর প্রখ্যাত ‘জিপমার’ হাসপাতালে কম ওজন বা অপুষ্ট যেসব শিশু জন্ম নেয়, তাদের অতি প্রয়োজনীয় মাতৃদুগ্ধ পান করানোর জন্যই এই প্রচেষ্টা শুরু করেছেন সেখানকার চিকিৎসকেরা। ‘জিপমার’- এর অধিকর্তা সুভাষ চন্দ্র পারিজা বলছেন, প্রতিমাসে প্রায় ১৫০০ শিশু জন্মায় হাসপাতালে।এদের মধ্যে প্রায় ৩০% ই কম ওজন নিয়ে জন্মায়। অনেকক্ষেত্রেই মায়েদের শারীরিক সমস্যার কারণে ওই অসুস্থ নবজাতকদের মাতৃদুগ্ধ দিতে পারেন না। অথচ মাতৃদুগ্ধ ওই নবজাতকদের অত্যন্ত প্রয়োজন।
I
‘জিপমার’এর এই এ টি এম-এ স্বেচ্ছায় যে কোনও মা-ই বাড়তি দুগ্ধ দান করতে পারেন। তবে দাতা মায়ের এইডস, হেপাটাইটিস প্রভৃতি মারণ রোগ আছে কী না, সেটা ভাল করে যাচাই করে নেওয়া হয়। সংগৃহীত মাতৃদুগ্ধ পাস্তুরিত করে রেখে দেয়া হচ্ছে। বিশ্বের অনেক দেশেই কর্মরত মায়েদের জন্য মাতৃদুগ্ধ ব্যাংক রয়েছে। বিবিসি।
