ঘরে ফিরেছে পঞ্চম নারী সাফের রানার্সআপ বাংলাদেশ

আপডেট : ২১ মার্চ ২০১৯, ২১:২৩

স্পোর্টস রিপোর্টার

নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের লক্ষ্য ছিল ফাইনাল খেলবে। বড় বাধা ছিল ভারত। যাদের নিয়ে ভয় ছিল আশঙ্কা ছিল সেই ভারতই সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ এবং ভারতই বাংলাদেশকে হারিয়ে বিদায় করে দিল সাফের পঞ্চম আসর হতে। গতকাল বিকালে ঢাকায় ফিরেছে সাবিনা, কৃষ্ণা, সানজিদারা। মন ভালো নেই তাদের। সবার মুখটা যেন অন্ধকারাচ্ছন্ন। বিমানবন্দরে পৌঁছানোর পর সেখানে অনেকেই বাহবা দিয়েছেন ভালো খেলার জন্য। বাংলাদেশের এই মেয়েরা দেশের ফুটবলের জন্য চেষ্টা করছেন সেটা দেখে সাধারণ মানুষের মনে সাবিনাদের প্রতি ভালোবাসা আছে। এগিয়ে যাওয়ার প্রেরণা রয়েছে। তাই হয়ত সাধারণ ফুটবল দর্শক কিংবা ফুটবল প্রেমী সবার কাছেই আদরণীয় বাংলাদেশের নারী ফুটবল। ভারতের সঙ্গে পেরে উঠার কথা না বাংলাদেশের তারপরও লড়াই করেছে। ৪-০ গোলে হারলেও নেপালের বিরাটনগরের শহীদ রঙ্গশালার মাঠে ভারতের বিপক্ষে শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের। কিন্তু সেটা কেন ধরে রাখতে পারলেন না সাবিনা, কৃষ্ণা, শিউলী, আঁখীরা, সেটা নিয়েই কোচ গোলাম রাব্বানী ছোটনের যত আক্ষেপ। তাঁর চোখে বাংলাদেশ অনেক ভালো খেলেছে। ফুটবল মাঠে শুরুটা হওয়া চাই দারুণ। সাবিনারা সেটা করেও ছিলেন। কিন্তু রক্ষণভাগের কারণে বাংলাদেশ হেরে গেছে ভারতের কাছে। হার তো থাকতেই পারে। কিন্তু যেভাবে রক্ষণভাগের ফুটবলাররা ভারতীয়দের জায়গা করে দিয়েছেন তা মোটেও সহ্য হচ্ছে না কোচ ছোটনের। ছোটন নেপালে সংবাদ মাধ্যমের কাছে বলছেন সেমিফাইনালে উঠায় তিনি খুশি। সেমিফাইনালে দারুণ শুরু করেও সেটা রাখতে পারেনি। কাউন্টার আক্রমণে গোল হজম করেছিল।’ কোচ ছোটন বলেন, ‘আমাদের একমাত্র সাবিনা সিনিয়র ফুটবলার। বাদবাকি যারা আছে তারা অনূর্ধ্ব-১৬ এবং ১৮ ফুটবলার। আমরা এখনো প্রস্তুতি নিচ্ছি।’