প্রকাশ : ২২ জুলাই ২০১৬, ০৯:৩৪আপডেট : ২২ জুলাই ২০১৬, ১০:১৩
ফাইল ছবি
ভারতের মধ্যপ্রদেশে জিপ গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১১ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
শুক্রবার প্রদেশটির টিকামগড় জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।