কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, প্রাগপুর গ্রামের বাসিন্দা জমির উদ্দিনের ছেলে বাসের সহকারী বাবু (২৫) ও অপরজন পাবনার ঈশ্বরর্দী উপজেলার মিরকামারী গ্রামের আজিজুলের ছেলে পলান (৩০)। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও দৌলতপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
শুক্রবার উপজেলাধীন কুষ্টিয়া-প্রাগপুর সড়কের কৈপাল নামক স্থানে এ হতাহতের ঘটনা ঘটে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
