ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন। নিহতরা হলেন, ফুলপুর উপজেলার কাকনি গ্রামের নাজিম উদ্দিন (৪৫) ও একই গ্রামের রফিকুল (৩২)।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের কাকনী হাওর এলাকায় ট্রাক ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের ফুলপুর ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
থানা পুলিশ জানায়, দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।
