রায়পুরে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১

আপডেট : ২২ জুলাই ২০১৬, ১৮:৩৩
 
লক্ষ্মীপুরের রায়পুরে চকলেট দেয়ার কথা বলে চতুর্থ শ্রেণির (১০) নামের এক শিশু ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আক্তার হোসেন (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার চরমোহনা গ্রামের হাওলাদার বাড়ীর সুপারীর বাগানে থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
আক্তার একই এলাকার আব্দুল মতিনের ছেলে। এ ঘটনায় বিকালে শিশু মা ফারুল বেগম বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করে।
 
শিশুটির পরিবার ও মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) হারুনুর রশিদ জানান, চরমোহনা সুলতানীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণিতে শিশুকে বাড়িতে রেখে তার মা দুপুরের দিকে পাশের একটি বাড়িতে কাজে যান। এ সময় একই এলাকার আক্তার হোসেন (৩৫) শিশুটিকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে কামালের সুপারির বাগানে নিয়ে যায়। এক পর্যায়ে সে শিশুটিকে ধর্ষণ করে। ধর্ষণ শেষে শিশুটিকে বাড়ি পৌঁছে দিয়ে পালিয়ে যায়।
 
শিশুটির মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, এখন তাঁর মেয়ের যে অবস্থা, তাতে কোনোক্রমেই মেয়েটি আগের মতো হতে পারবে কি না এ নিয়ে তার চিন্তা।
 

রায়পুর সদর থানার ওসি মোহাম্মদ লোকমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে ধর্ষণের আলামতও পাওয়া গেছে। এ ঘটনায় শিশুর মা বাদি হয়ে আক্তারকে আসামী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। এছাড়াও শিশুটিকে শনিবার সকালে ডাক্তারি পরীক্ষা করা ও গ্রেফতার হওয়া ব্যক্তিকে কারাগারে পাঠানো হবে।