রাজউক ও স্কলাস্টিকা চ্যাম্পিয়ন

আপডেট : ২১ মার্চ ২০১৯, ২১:২৫

স্পোর্টস রিপোর্টার

পানাম গ্রুপ ঢাকা মহানগরী স্কুল ভলিবল বালক গ্রুপে বারিধারা রাজউক স্কুল এবং বালিকা বিভাগে স্কলাস্টিকা চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বিকালে মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত বালক ফাইনালে বারিধারা রাজউক ৩-০ সেটে সাউথ ব্রীজ স্কুল ধানমন্ডিকে এবং বালিকা ফাইনালে স্কলাস্টিকা ৩-০ সেটে বিআইএসসি নির্ঝরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া।