সনির নতুন ফোনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা

আপডেট : ২৩ জুলাই ২০১৬, ০৯:৫৯
বাজার দখলের মেকানিজমে ঘাটতি থাকলে খুঁড়িয়ে চলতে চলতে এক পর্যায়ে হারিয়ে যাওয়া ছাড়া উপায়ই থাকে না। সনির জেড সিরিজের স্মার্টফোনের বেলায় সেটাই ঘটেছে। তবে এক্স সিরিজের বেলায় তেমন কিছু ঘটতে দিতে নারাজ জাপানভিত্তিক প্রতিষ্ঠানটি। যার প্রমাণ মেলে এই সিরিজের বাজারে আসা ফোনগুলো দেখলে। এবার এই সিরিজের আরেকটি ফোন আনতে যাচ্ছে সনি, যার নাম 'সনি এক্সএ আল্ট্রা'।
 
সোমবার বিকাশমান বাজারে আসছে সেলফি ক্যামেরা প্রধান এই ফোন। ফোনটির প্রধান সম্পদ এর ফ্রন্ট ক্যামেরা। এতে ১৬ মেগাপিক্সল ফ্রন্ট ক্যামেরা জুড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি এর ইনবিল্ট মেমোরি ১৬ জিবি। মাত্র দশ মিনিট চার্জ দেওয়া হলে সাড়ে পাঁচ ঘণ্টা চলতে পারে ফোনটি, এমনটাই দাবি নির্মাতাদের।
 
৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লের এই ফোনে আরও আছে অক্টাকোর প্রসেসর, অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো, ৩ জিবি র‍্যাম, ১৬ জিবি ইনবিল্ট মেমোরি
 
ডুয়েল সিম সুবিধার এই ফোনের মেমোরি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো ‌যাবে ২০০ জিবি পর্যন্ত।
 
১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার এই ফোনের রিয়ার ক্যামেরাও দারুণ, ২১.৫ মেগাপিক্সেলের।
 
২৭০০ এমএএইচ ব্যাটারির ফোনটি কানেক্টিভিটির দিক থেকে থ্রিজি, ফোরজি, জিপিআরএস, ব্লু টুথ ৪.১ সমর্থন করবে।