লক্ষ্মীপুরে মহিলা জামায়াতের ১১ জন আটক

আপডেট : ২৩ জুলাই ২০১৬, ১১:০২
লক্ষ্মীপুর  জামায়াতের মহিলা সংস্থার ১১ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, মহিলা সংস্থার সদর উপজেলা সভানেত্রী শিরিন আক্তার, কর্মী নাছিমা বেগম, পপি বেগম, কহিনুর, জান্নাতুল ফেরদৌস, রোকেয়া বেগম, শিরীন, পারভীন সুলতানা, ফেরদৌসী, রুনু, তাজকিয়া ও কুলছুম।
 
পুলিশ জানায়, শুক্রবার রাতে পৌর শহরের মুক্তিগঞ্জের একটি নির্মাণাধীন ভবনে গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে মওদুদির লেখা জিহাদি বইসহ মহিলা সংস্থার পাঁচটি বই ও একটি ডায়েরি জব্দ করা হয়েছে। এরা  জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
 
লক্ষ্মীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।