কক্সবাজারে ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট : ২৩ জুলাই ২০১৬, ১২:০০
কক্সবাজার সদর উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। নিহত মিজানুর রহমান (২৮) ঈদগাঁও ইউনিয়নের ঢালার দুয়ারের মোহাম্মদ হোসনের ছেলে।
 
শুক্রবার রাত ১০টার দিকে স্থানীদের খবরে পুলিশ সদর উপজেলাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও ইউনিয়নের চান্দেরঘোনা থেকে তার লাশ উদ্ধার করে। মিজানুর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
ঈদগাঁও পুলিশ ফাঁড়ির এসআই মিনহাজ মাহমুদ ভূঁইয়া জানান, নিহতের পিঠে কয়েকটি অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে সড়কের পাশে পড়ে থাকা অবস্থায় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।