জপো স্পিড ৮: বিশ্বের সবচেয়ে দ্রুতগতির স্মার্টফোন

আপডেট : ২৩ জুলাই ২০১৬, ১৫:৩০
চমক বা চমৎকারিত্ব ছাড়া স্মার্টফোন বাজারে টিকে থাকা দায়। ব্যাপারটা ভালোই বুঝে চীনা স্মার্টফোন নির্মাতা জপো মোবাইল। যার প্রমাণ রয়েছে প্রতিষ্ঠানটি সদ্য উন্মোচিত 'জপো স্পিড ৮' নামের স্মার্টফোনে। এই ডিভাইসের প্রধান বৈশিষ্ট্য হলো মিডিয়াটেক ডেকা-কোর প্রসেসর হেলিও এক্স ২০ প্রসেসর।
 
'জপো স্পিড ৮' স্মার্টফোনেই প্রথমবারের মতো ডেকা-কোর ব্যবহার করা হয়েছে। এ কারণেই এটিই বর্তমান বিশ্বের সবচেয়ে দ্রুততম অ্যান্ড্রয়েড স্মার্টফোন, দাবি জপো মোবাইল কর্তৃপক্ষের।
 
সাধারণত অ্যান্ড্রয়েড ফোনগুলোতে অক্টা-কোর প্রসেসর থাকে। পারফরমেন্সের দিক দিয়ে ডেকা-কোর প্রসেসর হলো অক্টা-কোরের চেয়ে উন্নত।
 
এ ফোন নিয়ে জপো মোবাইলের ব্র্যান্ড ম্যানেজার চার্লস বার্ডের বক্তব্য, এই প্রথম কোনও অ্যান্ড্রয়েড স্মার্টফোনের হার্ডওয়্যারে ব্যবহার করা হলো ডেকা-কোর প্রসেসর এবং তাই এটিই পৃথিবীর দ্রুততম স্মার্টফোন।
 
৫.৫ ইঞ্চি স্ক্রিনের ফোনটিতে ১৯২০ x ১০৮০ ফুল এইচডি ডিসপ্লে রয়েছে। এর পিছনদিকে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। এতে আরও রয়েছে এনএফসি ট্যাগ, যে কারণে আশপাশের এনএফসি সেন্সর থাকলে সাড়া দেবে এই ফোন।
 
অ্যান্ড্রয়েড মার্শম্যালো চালিত এই ফোনে ৪ জিবি র‌্যাম এবং ৩৬০০ এমএএইচের ব্যাটারি জুড়ে দেয়া হয়েছে। এতে টাইপ-সি ইউএসবি থাকায় ফোনটি চার্জও হবে খুবই দ্রুত
 
৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের এই ফোন ডুয়াল সিম (ন্যানো) ও ফোরজি, ওয়াই-ফাই, জিপিএস, ব্লু-টুথ, এফএম সমর্থন করবে।
 
এতে ২১ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও থাকছে।