১০০ মিটার হার্ডলসে হ্যারিসনের বিশ্ব রেকর্ড

আপডেট : ২৩ জুলাই ২০১৬, ১৬:১০
 
বিশ্ব রেকর্ড গড়ে লন্ডন অ্যানিভার্সারি গেমসের ১০০ মিটার হার্ডলসে প্রথম হয়েছেন যুক্তরাষ্ট্রের মেয়ে কেনি হ্যারিসন। গত শুক্রবার ১২.২০ সেকেন্ডে দৌড় শেষ করেন হ্যারিসন।
 
 
এর আগে রেকর্ডটি ছিল বুলগেরিয়ার ইয়োরদানকা দনকোভার অধিকারে। ১০০ মিটার হার্ডলস শেষ করতে ১৯৮৮ সালে ১২.২১ সেকেন্ড সময় নিয়েছিলেন তিনি।
 
যুক্তরাষ্ট্রের ট্রায়ালে ষষ্ঠ স্থানে থাকায় আগামী অাগস্টের অলিম্পিকে অংশ নিতে পারছেন না হ্যারিসন। তিনি বলেছেন, অলিম্পিক দলে জায়গা না হওয়ার পর আমি এখানে আসতে চেয়েছিলাম এবং দেখিয়েছি আমি কী করতে পারতাম।