এবার রোনালদোর নামে বিমানবন্দর

আপডেট : ২৩ জুলাই ২০১৬, ১৭:০০
একের পর এক সম্মানে ভূষিত হচ্ছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগালকে প্রথমবারের মতো ইউরো জেতাতে দুর্দান্ত ভূমিকা রাখা এই খেলোয়াড়ের নামে বিমানবন্দরের নামকরণ করা হলো। রোনালদোর হোমটাউন ফানচালের বিমানবন্দরটি তার নামে করা হয়।
 
ফানচাল পর্তুগালের দ্বীপ মাদেরিয়ার রাজধানী। আর সেখানকার প্রেসিডেন্ট মিকুয়েল আলবুকুয়েরাকু সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকারের নামে বিমানবন্দরের নতুন নামকরণের ব্যাপারটি নিশ্চিত করেন। যার নাম দেওয়া হয়েছে ‘ক্রিস্টিয়ানো রোনালদো এয়ারপোর্ট’।
 
ফ্রান্সে অনুষ্ঠিত ইউরো ২০১৬’র চ্যাম্পিয়ন হয় পর্তুগাল। এই দলের অধিনায়ক ছিলেন রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো।