রিও অলিম্পিকে যাচ্ছেন শচীন

আপডেট : ২৩ জুলাই ২০১৬, ১৭:৩৩
অলিম্পিক আসরে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তী শচীন টেন্ডুলকার। এর আগে কখনও তিনি বিশ্বের সর্ববৃহৎ এই ক্রীড়া আসরে যাননি। বিশ্বের বিভিন্ন দেশের বিখ্যাত সব ক্রীড়া ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানোর পাশাপাশি শচীনকেও আমন্ত্রণ জানিয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রেসিডেন্ট টমাস বাখ।
 
অবশ্য ভারতের অলিম্পিক সংস্থা শচীনকে অলিম্পিকের শুভেচ্ছা দূত বানিয়েছে। এবারই প্রথম আমন্ত্রণ পাওয়ায় শচীন ভারতীয় অ্যাথলেটদের সঙ্গে রিওতে থাকবেন। আগামী দুই আগস্ট রিও'র উদ্দেশে ভারত ছাড়বেন শচীন।
 
ব্রাজিলের মতো দেশে যাওয়ার আগে যে সব প্রতিষেধক টিকা নেওয়া দরকার মুম্বাইয়ের সরকারি হাসপাতাল থেকে শচীন তা নিয়েছেন বলেও জানা গেছে। সম্প্রতি লন্ডনের একটি হাসপাতালে শচীনের হাঁটুতে অস্ত্রপচার হয়েছে। ধারণা করা হচ্ছে রিও যাওয়ার জন্য তিনি যথেষ্ট সুস্থ।