দক্ষিণ এশিয়ায় ‘মৌলবাদ উত্থানে’ বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনায় যোগ দিতে নয়াদিল্লী গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
শনিবার সকালে জেট এয়ারওয়েজের একটি বিমানে ঢাকা ত্যাগ করেন তিনি। এ খবর নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস ইউংয়ের সদস্য শায়রুল কবির খান।
