আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন কিছুদিন আগেই। ছুটি কাটিয়ে বার্সেলোনার সেরা তারকা মেসি আবারো ফিরে আসছেন তার পুরনো ঠিকানায়। ফুটবল শুরুর আগে বার্সায় নিজের প্রথম রেস্টুরেন্ট খুললেন লিওনেল মেসি। তবে এটি মেসির ভাই রড্রিগো মেসির রেস্টুরেন্ট।

রেস্টুরেন্টে সহায়তা করেছেন মেসি। শুক্রবার সকলের জন্য উন্মুক্ত করার পরপরই বেশ জনপ্রিয়তা পেতে শুরু করেছে রেস্টুরেন্টটি।
রেস্টুরেন্টটির সঙ্গে রয়েছে ১ হাজার স্কয়ার মিটারের বাগান। মূলত রেস্টুরেন্টটি আর্জেন্টিনার রোজারিওর বাসিন্দাদের উৎসর্গ করে তৈরি করা। মেসি এবং রড্রিগো দুজনই এই রেস্টুরেন্টের দেখাশোনা তদারকি করবেন।

