মিউনিখ হামলাকারীর আলি সোনবলির সঙ্গে নওরেজিয়ান গণহত্যাকারী অ্যান্ডার্স বেহরিং ব্রেইভিকের ‘নিশ্চিত’ কোনো সংযোগ ছিল বলে জানিয়েছে জার্মান পুলিশ। ১৮ বছর বয়সী ইরানি বংশোদ্ভূত হামলাকারীর কক্ষে হামলার বিষয়ে লিখিত তথ্য পাওয়া গেছে।
সোনবলির গণহত্যার বিষয়ে অত্যুগ্র আগ্রহ ছিল বলেও জানিয়েছে পুলিশ। শুক্রবার এই হামলায় ৯ জন নিহত হয়েছে এবং ২৭ জন আহত হয়েছে।
মিউনিখ পুলিশ প্রধান হিউবার্টাস আন্দ্রে বলেন, হামলাকারীর সঙ্গে নরওয়ের হামলাকারী ব্রেইভিকের নিশ্চিত সংযোগ আছে। ২০১১ সালে ৫ বছর আগে নরওয়েতে গুলি করে ৭৭ জনকে হত্যা করেন ব্রেইভিক। মিউনিখে হামলার সময় শুক্রবার ছিল তার ৫ বছর পূর্তি।
আত্মহত্যা করা সোনবলির কাছে ৯ এমএম গ্লক পিস্তল ও ৩০০ বুলেট ছিল। ধারণা করা হচ্ছে একটি মেয়ে নামে একটি ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে নিহতদের অলিম্পিয়া শপিং মলের ম্যাকডোনাল্ডসে ডেকে ছিলেন, এবং সেখানেই হামলা করেন।
পুলিশ জানিয়েছে, হামলাকারী মানসিক অবসাদের জন্য চিকিৎসা নিচ্ছিল। বিবিসি।
