পৌরসভা নির্বাচন : ঘাটাইলে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

আপডেট : ২৩ জুলাই ২০১৬, ১৯:০৯
ঘাটাইল পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মধ্যে শনিবার  প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
 
জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচনের রিটানিং অফিসার তাজুল ইসলাম প্রার্থীদের মধ্যে এ প্রতীক বরাদ্দ করেন। নিজ নিজ সমর্থকদের সঙ্গে নিয়ে রিটানিং অফিসারের কার্যালয়ে গিয়ে প্রার্থীরা তাদের প্রতীক গ্রহণ করেন। এবার পৌরসভায় দুইজন মেয়র প্রার্থী, ৩টি সংরক্ষিত ওয়ার্ডে ৭ জন সংরক্ষিত নারী কাউন্সিলর ও ৯টি সাধারণ ওয়ার্ডে ২৫ জন প্রার্থী সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
দুই মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ দলীয় প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক শহিদুজ্জামান খান ভিপি শহিদ রিটানিং অফিসারের কাছ থেকে নৌকা প্রতীক গ্রহণ করেন। বিএনপি প্রার্থী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা ধানের শীষ প্রতীক গ্রহণ গ্রহণ করেন।
 
 উলে­খ্য, আগামী ৭ আগস্ট সারাদেশে মেয়াদ উত্তীর্ণ  ঘাটাইলসহ মোট ৮টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।