জামালপুরে ২০ হাজার মানুষ পানিবন্দী

আপডেট : ২৩ জুলাই ২০১৬, ১৯:১৬
টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্র‏হ্মপুত্র নদ ও যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
 
শনিবার জামালপুরে বাহাদুরাবাদঘাট পয়েন্টে যমুনার পানি বিপদ সীমার ২১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জামালপুরের পানিউন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী বিষয়টি নিশ্চিত করেছেন।
 
জানা গেছে দেওয়ানগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়ন, ইসলামপুর উপজেলার ৭টি ইউনিয়নের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। এতে করে দুই উপজেলায় প্রায় বিশ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চত্বরসহ  বাহাদুরাবাদ, চুকাইবাড়ি ও চিকাজানি এই ৩টি ইউনিয়ন এবং ইসলামপুর উপজেলার যমুনার তীরবর্তী কুলকান্দী, বেলগাছা, চিনাডুলী, সাপধরী, নোয়ারপাড়া ও ইসলামপুর সদর এই ৭টি ইউনিয়নের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। এতে করে কৃষকের কাঁচা তরিতরকারী, শাকসবজি, অসংখ্য বীজ তলা তলিয়ে গেছে।