ডিএমপির ৮ থানার ওসি রদবদল

আপডেট : ২৩ জুলাই ২০১৬, ১৯:৩০
 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন ৮ থানার ওসি পর্যায়ে রদবদল করা হয়েছে। শনিবার ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার নির্দেশে এ রদবদল করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
 
ডিএমপির তথ্য অনুযায়ী, নিউমার্কেট থানার ওসি মোহাম্মদ ইয়াসির আরাফাত খানকে কলাবাগান থানায়, ক্যান্টনমেন্ট থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমানকে নিউমার্কেট থানায়, নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাহাবুবুর রহমানকে ক্যান্টনমেন্ট থানায়, পুলিশ পরিদর্শক মতলুবর রহমানকে পুলিশ পরিদর্শক (তদন্ত) নিউমার্কেট থানায় বদলি করা হয়েছে।
 

এছাড়াও পল্টন থানার ওসি মোরশেদ আলমকে ঢাকা মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগে, রামপুরা থানা ওসি রফিকুল ইসলামকে পল্টন থানায়। মতিঝিল খানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রলয় কুমার সাহাকে রামপুরা থানা এবং পুলিশ পরিদর্শক গোয়েন্দা (উত্তর) গোলাম রব্বানীকে পুলিশ পরিদর্শক (তদন্ত) মতিঝিল থানায় বদলি করা হয়েছে।