সহজ জয় দিয়ে স্টানফোর্ড টেনিসের সেমিফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামস। কোয়ার্টার ফাইনালে স্বদেশী অবাছাই চিচি বেলিসকে ৬-৪ ও ৬-১ গেমে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন ভেনাস।
রিও গেমসের আগে স্টানফোর্ড টুর্নামেন্ট দিয়ে নিজের প্রস্তুতিটা ভালোভাবে শেষ করার প্রত্যশি ভেনাস বলেন, ‘অলিম্পিকের আগে নিজেকে তৈরি করার ভালো সুযোগ এটি। এখান থেকে শিরোপা জিতেই অলিম্পিকে পা রাখতে চাই।’
সেমিফাইনালে ভেনাসের প্রতিপক্ষ তারই স্বদেশি অ্যালিসন রিস্কি। শেষ আটে স্বদেশি কোকো ভান্দেওয়েগহেকে ৬-৩ ও ৬-১ সেটে হারিয়েছেন রিস্কি।
