বার্সা ছাড়বেন না রাকিতিচ

আপডেট : ২৩ জুলাই ২০১৬, ২০:৩৪
বার্সেলোনা ছাড়ার কোনো ইচ্ছা নেই বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার ইভান রাকিতিচ। 
 
বার্সেলোনা গত বৃহস্পতিবার পর্তুগালের মিডফিল্ডার আন্দ্রে গোমেসের সঙ্গে চুক্তি করার কথা জানায়। রাকিতিচের প্রতিনিধিদের একজন হিসেবে বিবেচিত মিকেল সর্স এর পর শুক্রবার দিনের শুরুতে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে লেখেন, এখন যাওয়ার সময়।
 
এর পর গুঞ্জন উঠেছে যে রাকিতিচ বার্সেলোনা ছাড়তে পারেন। তবে ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার গুঞ্জনটি উড়িয়ে দেন।  তিনি বলেন, নতুন মৌসুমের জন্য প্রস্তুত হচ্ছি এবং সত্যি এর জন্য মানসিকভাবে প্রস্তুত। যাই হোক, আমার একমাত্র এজেন্ট আর্তুরো কানালেস।
 
সেভিয়া থেকে ২০১৪ সালে বার্সেলোনায় নাম লেখান রাকিতিচ; পরিণত হন কাতালান ক্লাবটির মূল খেলোয়াড়ে। এ মৌসুমে বার্সেলোনার মাঝমাঠে জায়গা পেতে আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও বুসকেটস, আর্দা তুরান, রাফিনিয়া, সার্জিও সাম্পার, সার্জিও রবার্তো, ডেনিস সুয়ারেজ ও আন্দ্রে গোমেসের সঙ্গে লড়াই করতে হবে রাকিতিচকে। গোল.কম।