সাউথ কোরিয়ায় নেটওয়ার্ক ত্রুটিতে অ্যামাজন

আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ২১:৩৬

সম্প্রতি এক ঘন্টারও অধিক সময় সাউথ কোরিয়ায় নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যার মুখোমুখি হয় অ্যামজন। ফলে দেশটির প্রধান অনলাইন শপিংমলসহ অন্যান্য কেনাবেচা বন্ধ থাকে। ত্রুটির কারণে সাউথ কোরিয়ার সবচেয়ে বড় অনলাইন মার্কেট প্লেসটির মাধ্যমে অনলাইন কেনাকাটা বন্ধ থাকে। জেটডি ডটকমে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই ভোগান্তির সময় ছিল সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৯ টা ৩০ মিনিট পর্যন্ত। এডব্লিউএস নামের অপর একটি সার্ভারের মাধ্যমে তাদের কার্যক্রম পুনরায় চালু হয়। এডব্লিউএস এর পক্ষ থেকে জানান হয়, এমন নেটওয়ার্ক ত্রুটির কারণে সাউথ কোরিয়ার বড় ধরনের সমস্যায় পরে। এবিষয়ে অপর একটি প্রতিষ্ঠান জানিয়েছে, তারা এই ত্রুটির কারণে বড় ধরনের ক্ষতির সম্মুখিন হয়েছে। এডব্লিউএস হলো এমন একটি কোম্পানি যারা সাউথ কোরিয়ার বিভিন্ন কোম্পানির বাজার মূল্য ও বিভিন্ন ধরনের সমস্যা নির্ধারন করে। এছাড়াও সাউথ কোরিয়াতে হুনদাই ও স্যামসাং এডব্লিউএস এর ক্লউড বিষয়ক সেবা গ্রহণ করে থাকে।                                                                   সূত্র : জেটডি নেট ডটকম