ফেনীর কালিদাস থেকে আল-আমিন (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার দিবাগত রাত ১২টার দিকে পাহালিয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, বিকালে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন আল-আমিন। তিনি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার শহীদুল ইসলামের ছেলে। দীর্ঘদিন ধরে স্বপরিবারে সদর উপজেলার লেমুয়া এলাকায় বসবাস করছেন আল-আমিন।
ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ছানাউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
