কুমিল্লায় জাল নোটসহ আটক ১

আপডেট : ২৪ জুলাই ২০১৬, ১১:০৪
 
কুমিল্লার মুরাদনগর উপজেলায় বাঙ্গরায় এক লাখ ৩৯ হাজার টাকার জাল নোটসহ মোখলেছ মিয়াকে (২৪) আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার আন্দিকোট ইউনিয়নের হায়দারাবাদ বাজার থেকে  তাকে আটক করা হয়।
 
মোখলেছ বাঙ্গরা উপজেলার আন্দিকোট ইউনিয়নের হায়দারাবাদ গ্রামের ধনু মিয়ার ছেলে।
 
বাঙ্গরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হায়দারাবাদ বাজারে অভিযান চালিয়ে জাল নোটসহ আটক করা হয় মোখলেছকে।