চট্টগ্রামে ককটেল বিস্ফোরণ

আপডেট : ২৪ জুলাই ২০১৬, ১২:০২
 
চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রবিবার সকাল ৭টার দিকে ষোলশহর পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে।
 
ষোলশহর পুলিশ ফাঁড়ির এএসআই সন্তোষ কুমার নাথ জানান, সকাল ৭টার পুলিশ ফাঁড়ির সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।