জাতীয় প্রেসক্লাবের সামনে বাসের ধাক্কায় নিহত ১

আপডেট : ২৪ জুলাই ২০১৬, ১৪:২৯
 
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাসের ধাক্কায় তোফাজ্জেল হোসেন (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত তোফাজ্জেলের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়।
 
শাহবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওবায়দুর রহমান জান‍ান, সকালে তোফাজ্জেল হোসেন জাতীয় প্রেসক্লাবের সামনে ওভার ব্রিজের নিচে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি বাস ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক চালককে আটক করা হয়েছে।