সীতাকুণ্ডে বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ভাটিয়ারী ইউনিয়নের ভাটিয়ারী বাজারে মো আব্দুল মান্নান মনু (৬০) রাস্তা পার হচ্ছিলেন। ওই সময় দ্রুত গতির এস আলম পরিবহনের একটি বাস (চট্টঃমেট্রোঃ-ব-১১-০৮৬৭) তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে চমেক হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত মনুর বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোটে।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি সালেহ আহম্মদ পাঠান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটি আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
