মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং ফরাজী হসপিটাল লিমিটেড ও ফরাজী ডেন্টাল হসপিটালের মধ্যে সমপ্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরীর উপস্থিতিতে ব্যাংকের এসইভিপি ও মানব সম্পদ বিভাগের প্রধান মোহাম্মদ ইকবাল রেজওয়ান এবং হসপিটালের চেয়ারম্যান ডা. আনোয়ার ফরাজী ইমন চুক্তিতে স্বাক্ষর করেন
০
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ৯৩-তম এজেন্ট ব্যাংকিং আউটলেট নোয়াখালী জেলার চরকাউনিয়ার শান্তির হাট বাজারে সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের এসইভিপি ও চট্টগ্রামের আঞ্চলিক প্রধান মুহাম্মদ ফোরকানুল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার বক্স, সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের ইনচার্জ মো. মশিউর রহমান
০
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৩২তম সভা সমপ্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ও পরিচালক মোহাম্মদ ইউনুছ। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন
০
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের উদ্যোগে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত বীমা মেলায় সেরা স্টল নির্বাচিত হয় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাসিরের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এম এ নাসের। উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সফিকুর রহমান পাটোয়ারী
