কুড়িগ্রামের উলিপুরে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ৮ ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
বন্যাকবলিত এলাকায় বিশুদ্ধ খাবার পানির সঙ্কটের কারণে পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছে শিশু, বৃদ্ধসহ অনেকেই। সেই সঙ্গে দুর্গত এলাকা ত্রাণ সামগ্রী যা দেয়া হচ্ছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
উলিপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পরা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ সরকার বলেন, দূর্গত এলাকাগুলোতে মেডিকেল টিম সার্বক্ষণিকভাবে কাজ করছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিজানুর রহমান বলেন, রবিবার সরকারিভাবে দুর্গত ৮টি ইউনিয়নের ৩০ হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
